প্রকাশিত: Thu, May 4, 2023 2:37 AM
আপডেট: Fri, Mar 13, 2026 7:59 PM

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে না, সেপ্টেম্বরের মধ্যে সংশোধন: আইনমন্ত্রী

এম এম লিংকন: আনিসুল হক বলেন, নির্দেশনা দেওয়া আছে, মামলা হতে পারে এ রকম কিছু প্রতিষ্ঠিত না করা পর্যন্ত যাতে কাউকে গ্রেপ্তার না করা হয়।  বুধবার ধানমন্ডির মাইডাস সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি।

মন্ত্রী বলছেন, মিসইউজ ও অ্যাবিউজের কথা যখন বলা হচ্ছিল তখন আমি ও স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে আলোচনা করেছি। আলোচনা চালিয়ে যাচ্ছি। এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হলেই যে মামলা গ্রহণ করা হয় তা না। এখন এটাকে একটা সেলে পাঠানো হয়। এটা যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমলযোগ্য হয় তখনই এটাকে এফআইআর হিসেবে বা কোর্টে মামলা হিসেবে গ্রহণ করা হয়।’

আলোচনার মধ্য দিয়ে প্রেস কাউন্সিল আইন পাস করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, সব অংশীজনের সঙ্গে কথা বলাটা আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি এটা কথা বলে যাব। আমার মনে হয়, যে আইন, বিশেষ করে প্রেস কাউন্সিল আইন; আমি যতদূর শুনেছি তথ্য মন্ত্রণালয় অংশীজনের সঙ্গে আলোচনা করেছে। সেখানে সংবাদ মাধ্যমের কিছু বক্তব্য বোধ হয় এখনো রয়ে গেছে, আমি মনে করি সেটা নিয়েও আলাপ-আলোচনা করা হবে। সেটা এই পর্যায়ে না হলেও সংসদীয় স্থায়ী কমিটিতে যেটা আগেও হয়েছে, সেভাবে আলোচনা করা হবে। আলোচনার দ্বার সব সময় উন্মুক্ত। আমরা আলোচনা করেই এই আইন পাস করব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব